- ১০০০০ টাকার মধ্যে সেরা ৫ টি মোবাইল,
দেখেনিন মোবাইল গুলো?👇👇
আপনি কি ১০০০০ টাকার মধ্যে ভালো একটি মোবাইলফোন খুজঁতেছেন? আপার জন্য বাজারে রয়েছে একগুচ্ছ অপশন। এই প্রাইজ ক্যাটাগরির ফোনের চাহিদা সব থেকে বেশি ভারতে। চাইলে আপনিও এই ৫ টি ফোনের মধ্যে ১ টি বেছে নিতে পারেন আপনার জন্য। ১০০০০ টাকার মধ্যে দুর্দান্ত কিছু স্মার্টফোন অফার করে মোবাইল কম্পানিরা। এই স্মার্টফোনের ফিচার গুলো কোন অংশেই দামি ফোনের থেকে কম নয়।
এই সংকটের সময় আপনি যদি ফোনের পিছনে বারতি টাকা খরচ করতে না চান, তাহলে এই ফোনের তালিকা টা আপনার জন্য।
এই তালিকার রয়েছে Redmi, Realme, poco, infinix সহ আরো অনেক ফোন।
আপনাদের জন্য রয়েছে ১০০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকা,
তালিকা দেখে নিজের জন্য সেরা স্মার্টফোন টি কিনে ফেলুন।
প্রথমে রয়েছে,
REALME C25
Realme c25 ফোনটিতে একটি 6.5" HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার অ্যাসপেক্টরেশিও 20:9 । Realme এর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ, যার প্রাইমারি সেন্সর 48 MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দওয়া হয়েছে একটি 2 MPএর মনোক্রম সেন্সর আরেকটি 2MP এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে।পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকছে MediaTek-এর Helio G70 অক্টা-কোর প্রসেসর।এই স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে। ফোনের দাম 9,999 টাকা।
2.Infinix hot 10s
Infinix Hot 10S স্মার্টফোনটিতে একটি 6.82-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে রয়েছে, যার রেজুলেশন 1640×720 পিক্সেল রয়েছে।ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক XOS 7.6 অপারেটিং সিস্টেমে কাজ করে।ইনফিনিক্স হট 10S ফোনে ফটোগ্রাফির জন্য একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল, সেকেন্ডারি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং তৃতীয় AI ভিত্তিক লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটি একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরের সাথে আসে। পাওয়ারের জন্য, Infinix Hot 10S ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্টের সাথে আসে। ফোনের দাম 9,999 টাকা।
3.REDMI 9 PRIME
Redmi 9 Prime ফোনে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে।পারফরম্যান্সের জন্য, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর রয়েছে। এই ফোনটি MIUI11 অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 এর ভিত্তিতে কাজ করে।Redmi 9 Prime ফোনে ৪টি ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-লেন্স, 5-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার লেন্স, এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ লেন্স পাবেন। এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।যার সেল্ফি অসাধারণ। পাওয়ারের জন্য, এই ফোনে 10W ফাস্ট চার্জিং সপোর্ট সহ 5,020 mAh ব্যাটারি রয়েছে। ফোনের দাম 9,999 টাকা
4.REALME NARZO 30A
Realme Narzo 30A স্মার্টফোনটিতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজুলেশন 720X16000 পিক্সেলস। ইন্টারনাল স্টোরেজের রয়েছে, 32GB এবং 64GB।Realme Narzo 30A মডেলে অক্টা-কোর MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হয়েছে।অপারেটিং সিস্টেম হিসেবে এই স্মার্টফোনে Android 10 এবং কোম্পানির নিজস্ব FunTouch OS দেওয়া হয়েছে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Narzo 30A মডেলে, যার প্রাইমারি সেন্সর 13MP এবং অ্যাপার্চার f/2.2। এছাড়াও রয়েছে একটি 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।
Narzo 30A স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি থাকছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের দাম 8,999 টাকা।
5.XIAOMI REDMI 9
Redmi 9-এ ৬.৫৩ ইঞ্চির HD+ আইপিএস ডিসপ্লে রয়েছে।Xiaomi-র এটি প্রথম ফোন যা অ্যান্ড্রয়েড ১০ এর উপরে MIUI 12 সিস্টেমে চলেবে।ফোনটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও G-35 প্রসেসর সহ বাজারে আনা হয়েছে। সঙ্গে থাকছে ফোনে 4 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ। Redmi 9-এ রয়েছে গেমারদের জন্য বিশেষ হাইপারইঞ্জিন গেম টেকনোলজি।ফটোগ্রাফির জন্য Redmi 9-এ রয়েছে AI ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা, আর 2MP ডেপথ সেন্সর। এই সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। সেলফির জন্য রয়েছে 5MP AI ফ্রন্ট ক্যামেরা। Xiaomi-র এই সস্তা দামের ফোনে পেয়ে যাবেন ফেস আনলক ফিচার। Redmi 9-এ রয়েছে 5000mAh-এর ব্যাটারি। কোম্পানি দাবি করেছে যে এর থেকে ৩০ ঘণ্টা ভিডিও কলিং করা সম্ভব। ফোনের দাম 8,999 টাকা।
১০০০০ টাকার মধ্যে সেরা ৫ টি স্মার্টফোন এর তালিকা তুলে ধরলাম আপনাদের সামনে।
এর মধ্যে কোন ফোনটি আপনি কিনবেন কমেন্ট করে যানাতে ভুলবেন না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন