ভিভোর ৩ টি বাজেট স্মার্ট ফোনে থাকছে অসাধারণ কিছু চমক।
বিশ্বব্যাপী নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো গ্রাহকদের পছন্দ ও সামর্থ্যের মধ্যে বিভিন্ন ধরনের স্মার্টফোন বাজারে নিয়ে আসতেছে, যাতে গ্রাহকেরা তাদের সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোনটি খুব সহজেই বেছে নিতে পারে।
ভিভো'র সল্পমূল্যের বাজেট স্মার্টফোনগুলোও অনেক আধুনিক ফিচারযুক্ত এবং ফোনগুলোতে সর্বশেষ প্রযুক্তির উন্নত সফটওয়্যার ও হার্ডওয়ার ব্যবহার করা হয়েছে।
গতবছরে ভিভোর যেই স্মার্টফোনগুলো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সেগুলোর বাজেট ১৫০০০ টাকা থেকে ২৩০০০ টাকার মধ্যে এরমধ্যে সেরা ৩ টি বাজেট স্মার্টফোন হলো ভিভো ওয়াই ৫৩এস, ওয়াই ২১ এবং ওয়াই ২০ জি।
বাড়তি খরচের ঝামেলা ছাড়াই স্মার্টফোন গুলোতে আপগ্রেড ফিচার ব্যবহার করতে পারবে গ্রাহকেরা।
#_ভিভো ওয়াই ৫৩ এস
ভিভোর ওয়াই সিরিজের স্মার্টফোনের মধ্যে ওয়াই ৫৩এস এ প্রথম বারের মতো ফেইস ডিটেকশন এবং আই অটোফোকাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে পাওয়া যাবে ফটোগ্রাফির জন্য দারুন অভিজ্ঞতা।
স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। স্মার্টফোনটির সাথে থাকা ৩৩ ওয়াট এর একটি চার্জার দেয়া হয়েছে, যার সাহায্যে ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যাবে।
ভিডিও দেখা,গেমস খেলা এবং ব্রাউজিং করা সহ সকল কার দীর্ঘ সময় করতে পারবেন এই ফোনটিতে।
ভিভোর আধুনিক লিকুইড ক্রিস্টাল কালার কোটিং প্রসেস যুক্ত ওয়াই ৫৩ এস স্মার্টফোনটির ডিজাইনের কোন তুলনা হয় না। সুপার নাইট মোড সল্প আলোর পরিবেশে নিজে থেকেই ফোনটির ডিসপ্লের আলো বাড়িয়ে দেয় এবং সুপার নাইট সেলফি যুক্ত থাকায় রাতে দারুন সেলফি তোলা যায় এই ফোনটিতে।
এর ৮ জিবি র্যামকে বাড়িয়ে ১২ জিবি পর্যন্ত করা যাবে এবং ১২৮ জিবির ফোন মেমোরিকে বাড়িয়ে ১ টেরাবাইট পর্যন্ত করা যাবে।
স্মার্টফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরার সেটাপ, যাতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকেহ( পোর্ট্রেইট) ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্র ক্যামেরা। আরো রয়েছে সুপার নাইট মোড এবং ইলেকট্রনিক ইমেই স্ট্যাবিলাইজার।
ভিভোর ওয়াই ৫৩ এস ফোনটির দাম ২২ হাজা ৯৯০ টাকা।
#_ভিভো ওয়াই ২১
ভিভো ওয়াই ২১ ফোনটিতে ৬ দশমিক ৫১ ইন্চির ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে।
এতে রয়েছে ৫০০০ এম্পিয়ারের ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য সাথে দপয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।
ভিভো ওয়াই ২১ এ মিডিয়াটেক হেলিও পি ৩৫ প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ৪ জিবি মূল র্যামের এই ফোনটিতে ১ জিবি এক্সটেন্ডেড র্যাম পাওয়া যাবে। ফোন মেমোরি রয়েছে ৬৪ জিবি। আলাদা ভাবে ১ টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যাবহার কয়া যাবে।
ভিভো ওয়াই ২১ এই স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটি অনেক স্লিম, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহার করা হয়েছে।
দুইটি কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন মেটালিক ব্লু এবং ডায়মন্ড গ্লো।
ভিভো ওয়াই ২১ এর দাম নির্ধারন করা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
#_ভিভো ওয়াই ২০ জি
ভিভোর ওয়াই ২০ জি গেমারদের সাধ্যের মধ্যে অসাধারণ একটা ফোন। ফোনটিতে থাকা দুর্দান্ত গেমিং প্রসেসর গেমারদেরকে দিবে গেম খেলার দারুণ অভিজ্ঞতা।
হেলিও জি ৮০ অক্টাকোর প্রসেসরে তৈরি ওয়াই ২০ জি।ফোনটির সর্বোচ্চ ক্লক স্পিড দুই গিগাহার্জ অর্থাত গেমিং এর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই অসাধারণ ভিভো ওয়াই ২০ জি এই স্মার্টফোনি। ফোনটিতে হাইপার ইঞ্জিন গেম এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার ফলে টানা কয়েক ঘন্টা গেম খেল্লেও ফোনটি খুব বেশি একটা গরম হবে না।
ভিভো ওয়াই ২০ জি ফোনটিতে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটিতে রিভার্স চার্জিং সিস্টেম দেয়া হয়েছে। একবার ফুল চার্জ করা হলে টানা ৮ ঘন্টা গেল খেলা যাবে।
ভিভোর ওয়াই ২০ জি'র ফোনটিতে ৮ র্যামে এবং ১২৮ জিবি রোম ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ রয়েছে।
ভিভো ওয়াই ২০ জি স্মার্টফোনটিতে তিনটি ক্যামেরা সেটাপ দেয়া হয়েছে। মেইন ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল এর সুপার ম্যাক্র ক্যামেরাটি ৪ সে.মি. দুর থেকে ফোকাস নিতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল এর। ক্যামেরা ফিচার এ পাবেন পোর্ট্রেইট মোড,বিউটি মোড, বিভিন্ন ইফেক্ট এবং ফিল্টার যা ছবিকে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।
ভিভো ওয়াই ২০ জি ফোনটির দাম ১৭ হাজার ৯৯০ টাকা।
এই স্মার্টফোন গুলো ভিভোর যেকোনো অদোরাইজড শোরুম থেকে কিনতে পারেন। এছাড়াও অনলাইন ই-কমার্স সাইট থেকে অর্ডার করে নিতে পারবেন।
ভিভোর এই তিনটি স্মার্টফোন এর মধ্যে কোনটি আপনার বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন