Bottom Article Ad

Mobile

B

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২

ফেসবুক মার্কেটিং কি এবং কেন করবেন

ফেসবুক মার্কেটিংঃ- ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি ব্যবসার জন্য সর্বদা খুব উপকারী তা ছোট ব্যবসা হোক বা বড়। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে লোকেরা FB কে খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এবং এই জিনিসটি অনেক ব্যবসাকে তাদের বিশাল অনুপাতের গ্রাহকদের ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আকৃষ্ট করার সুযোগ দেয়। কিন্তু ফেসবুক বিজ্ঞাপনের একাধিক সুবিধার সাথে অনেক চ্যালেঞ্জও রয়েছে। আজ আমরা এখানে  ফেসবুক মার্কেটিং এর সুবিধা এবং চ্যালেঞ্জ সম্পর্কে জানবো।


ফেসবুক মার্কেটিং এর সুবিধা

ফেসবুকের জনপ্রিয়তাঃ সারাবিশ্বে প্রায় ৩ বিলিয়ন মানুষ প্রতিমাসে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী শুধু ফেসবুকই ব্যবহার করেন আনুমানিক ২.৬ বিলিয়ন মানুষ। আর এর মধ্যে অন্তত ২.৩ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুকে লগিন করে থাকেন।




অপরদিকে প্রতিদিন ফেসবুকে ছবি আপলোড করা হয় প্রায় ৩৫০ মিলিয়ন। যা সত্যিই বেশ অবিশ্বাস্য। প্রতি মিনিটে জনপ্রিয় এই প্লাটফরমে ৫,১০,০০০ টি কমেন্ট, ২,৯৩,০০০ টি স্ট্যাটাস এবং ১,৩৬,০০০ টি ছবি আপলোড হয়ে থাকে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা ঠিক কতখানি।


ফ্রি ফেসবুক মার্কেটিং: আপনি যদি প্রারম্ভিক সোশ্যাল মিডিয়া মার্কেটার হন, তাহলে আপনি কোন প্রকার প্রিমিয়াম সার্ভিসে না গিয়ে ফেসবুক মার্কেটিং শুরু করতে পারেন। তবে এ জন্য আপনার একটি জনপ্রিয় পেজ থাকতে হবে। যেখানে থাকবে অসংখ্য একটিভ লাইকার। তবে আপনাকে মনে রাখতে হবে ফ্রি ফেসবুক মার্কেটিং আপনার মার্কেটিং প্রসেসের ক্ষেত্রে খুবই কম কার্যকর। কারণ, পেইড মার্কেটিং এ আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ টুলস এবং সুবিধা পাবেন, যা ফ্রি মার্কেটিং এ কখনোই পাবেন না।

ফেসবুক মার্কেটিং কেন করবেন?

উপরে দেয়া পরিসংখ্যান থেকে নিশ্চয়ই আপনি ফেসবুক এর গ্রহণযোগ্যতা উপলব্ধি করতে পেরেছেন। সারাবিশ্বে অন্তত ৪২% ব্যবসায়ী মনে করেন, ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার। তারা তাদের বিজনেস প্রোডাক্টগুলোর প্রচারণার জন্য সবথেকে বেশি ফেসবুকের ওপর নির্ভরশীল। ১৮-২৪ বছর বয়সী ব্যবহারকারীর মধ্য ৫০% ব্যবহারকারী ঘুম থেকে উঠেই ফেসবুক ব্যবহার করে। এক প্রতিবেদনে বলা হয় ফেসবুক ব্যবহারকারী প্রতি বছর ১৭% হারে বাড়ে এবং এটি ক্রমাগত বেড়েই চলেছে।


যেখানে ফেসবুকের এমন ঈর্ষণীয় জনপ্রিয়তা সেখানে এবং বিশাল সক্রীয় জনগোষ্ঠীর উপস্থিতী, সেখানে আপনার ব‌্যবসার প্রচারণা না করাটাই সবচেয়ে অযৌক্তিক। আপনার ব্যবসার প্রচারণা পাশাপাশি পণ্য বিক্রির জন্য এর থেকে বড় মার্কেটপ্লেস আপনি আর কোথাও পাবেন না।


কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন?

এই যে উপরে এত এত কথা বলে, উত্তর দিতে দিতে আসলাম- তা কি এমনি এমনি? এতোক্ষণে আমি আপনাদের ফেসবুক মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং কত প্রকার, ইত্যাদি এসব ধারণা দেবার মূল বিষয়-ই হল যেন এই অংশটি ঠিকঠাক আত্মস্থ করতে পারেন। কারণ, ফ্রি ফেসবুক মার্কেটিংপেইড ফেসবুক মার্কেটিং এর কলাকৌশলে বিশাল কোনও পার্থক্য নেই। মূল স্ট্রাটেজি মোটামুটি একই। ফেসবুক মার্কেটিং করার আগে কিছু জিনিস মাথায় রাখা উচিত। সেগুলো নিচে দিয়ে দিচ্ছি।

১. মাইন্ড সেটআপ

২.নির্দিষ্ট পরিকল্পনা 

৩.পূর্ব প্রস্তুতি গ্রহণ করা

৪.ফেসবুক পেইজ তৈরি করা 

৫.পেইজটি কাস্টমাইজ করা

৬.লাইক বৃদ্ধি করা

৭.সঠিক অডিয়েন্সকে টার্গেট করা

এই বিষয় গুলো মাথায় রেখে যদি কাজ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ফেসবুক মার্কেটিং এ সফলতা অর্জন করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং কি এবং কেন করবেন? এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোন বিষয় নিয়ে পোস্ট দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে যানাবেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Banner