Bottom Article Ad

Mobile

B

শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

স্যামসাং এর নতুন ফোন নিয়ে এলো গ্যালাক্সি এস২২ আল্ট্রা( samsung er notun phon niye elo glaxy s22 ultra)

 বিশ্বস্ততার আরেক নাম হচ্ছে স্যামসাং বহুযুগ ধরে স্যামসাং কোম্পানি আমাদেরকে সফলতার সাথে সার্ভিস দিয়ে আসছেএখন আবার নতুন করে নিয়ে আসছে চোখ ধাঁধানো স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি ২২ আলট্রাস্যামসাং এর আগের মোবাইল গুলো থেকে এই মোবাইলটিতে অনেক নতুন সুযোগ-সুবিধা পাওয়া যাবেহাই বাজেটের ফ্লাগশিপ ফোন গুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি s22 আল্ট্রা একটি অন্যতম ফিচার যুক্ত ফোনচলতি মাসেই লঞ্চ করা হবে স্যামসাংয়ের এই ফোনটিচলুন তাহলে জেনে নেই স্যামসাং গ্যালাক্সি s22 আল্ট্রা ফোনটির স্পেসিফিকেশন গুলো







বডিঃ

এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.৩X৭৭.৯X৮.৯ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২২৮ গ্রাম।


ডিসপ্লেঃ

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট ডায়নামিক অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৪৪০X৩০৮০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৫০০। নিরাপত্তার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে কর্ণিং গরিলা গ্লাস ভিক্টাস।


ক্যামেরাঃ

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা তে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো, ১০ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৪০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে অটো-এইচ ডি আর, প্যানোরামা, এল ই ডি ফ্ল্যাশ এর সুবিধা।



হার্ডওয়্যার:

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। ৪ টি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২/১৬ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬/৫১২ জিবি/১ টিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট, ১৫ ওয়াটের ওয়্যারলেস ও ৪.৫ ওয়াটের রিভার্স চার্জিং। এই মোবাইলটির সাথে আরো দেওয়া হয়েছে জল প্রতিরোধী ক্ষমতা। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।



মূল্যঃ

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১,০২,৬৯২ টাকা। মূল্য অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন অসাধারণ দেওয়া হয়েছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Banner