ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে Samsung Galaxy S22 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করা হতে পারে। এগুলি হল – Regular Galaxy S22, Galaxy S22 Pro+ এবং Galaxy S22 Ultra। এক নজরে দেখে নেওয়া যাক Samsung এর নতুন Samsung Galaxy S22 সিরিজের ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
সাউথ কোরিয়ান টেক জায়ান্ট জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung আগামী মাসেই লঞ্চ করতে পারে তাদের নতুন ফোন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy S22 সিরিজের ফোন।
Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনের ফিচার –
Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির স্ক্রিন এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির স্ক্রিন। Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ দুই ফোনেই রয়েছে ১০৮০×২৩৪০ পিক্সেল রেজোলিউশন, করনিং গরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন।
ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল স্ন্যাপার যা ওআইএস যুক্ত, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
এছাড়াও Samsung Galaxy S22 এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা ৪কে (4K) রেকর্ডিং যুক্ত। Samsung Galaxy S22 ফোনে রয়েছে ৩,৭০০ এমএএইচ (mAh) ব্যাটারি এবং Galaxy S22 Pro+ ফোনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy S22 Ultra ফোনের ফিচার –
এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের স্ন্যাপার, ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ স্টাইল টেলিফোন লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যা ৩ এক্স অপ্টিক্যাল জুম যুক্ত, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy S22 Ultra ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে যা ১৪৪০×৩০৮০ পিক্সেল রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে করনিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস প্রোটেকশন, ১২০ এইচজেড (Hz) ম্যাক্সিমাম রিফ্রেশ রেট, ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম।
Good
উত্তরমুছুনThanks for your response
মুছুনGood article about Samsung Phone
উত্তরমুছুনThanks for your response
উত্তরমুছুন